গ্যাসবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসে আগুন

আপডেট : ২৫ মে ২০২৬, ০২:২০ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কে বাস এবং তরল গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কে এক কিলোমিটারের বেশি যানজট সৃষ্টি হয়। 

সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলায় মুলজান এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নেভাতে কাজ করছে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। যাত্রীবাহী বাসের আগুন নিয়ন্ত্রণে এলেও তরল গ্যাস লিকেজ হয়ে গ্যাস নির্গত হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে...

SN
আরও পড়ুন