সোনারগাঁয়ে জামদানি শিল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দিনব্যাপী ফাউন্ডেশনের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা এ কে এম মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা। বক্তব্য দেন- সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, রবিউল হুসাইন, শেখ ফরিদ, জামদানী শিল্পী আবু তাহের, রিনা বেগম. মোহাম্মদ আলী, কোহিনুর আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক জামদানী বয়নশিল্প, বয়নশিল্পের নকশা, রঙের বিন্যাস ও মান উন্নয়ন, বাজার ব্যবস্থা, আধুনিকত সংযোজন, ডিজাইন বৈচিত্রসহ নানা দিক নিয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

MU
আরও পড়ুন