ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। শনিবার গভীর রাতে বাসটি খাদের পানি থেকে তোলার পর ফায়ার সার্ভিস আরও একজনের মরদেহ উদ্ধার করে।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তালতলী থেকে ঢাকাগামী 'ইমরান ট্রাভেলস'-এর একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে দুটি যানবাহনই সড়কের পাশের পানিতে পড়ে যায়।
সিআইডি সূত্রে জানা গেছে, নিহতরা হলেন কাইউম প্যাদা (৫০), শিল্পী রানী (৪০), জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং তিথী (২৩)। নিহতদের মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। পানির নিচে বা বাসের ভেতরে আর কেউ আটকে আছেন কিনা তা তল্লাশি করা হচ্ছে।
সৌদির বিরুদ্ধে বিশ্বকে ব্যবস্থা নিতে হুতিদের হুঁশিয়ারি