লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের লালমনিরহাট জেলা শাখার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এপার-ওপার দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলায় পরিণত হয়।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বার্ণহার্ডট্ ইনক্লুসিভ বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক (অব.) আব্দুল মজিদ মন্ডল ও অধ্যাপক (অব.) নজরুল ইসলাম মন্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের জেলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি। এ সময় সংগঠনের জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ বাংলা সাহিত্য ও বাংলা সংস্কৃতির নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
সংগঠনের জেলা শাখার সভাপতি স্বপ্না জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি সৈয়দ নাজমুল আহসান, কলকাতার (ভারত) বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী দিলীপ মুখোপাধ্যায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীর ফারহানা ওয়াদ্দেদ তুনা, সরকারি অর্থ সম্পাদক মোস্তফা মুনতাজ, শিলিগুড়ি ভারতের ফুলেশ্বরী নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সাধারণ সম্পাদক কণিকা দাস প্রমুখ। আলোচনা সভা শেষে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

