রায়পুরে পুলিশের ওপর হামলা, আটক ৬

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৯:১০ পিএম

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হন। আহতরা রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন- আফ্রিদী প্রকাশ রাফি, তারেক হোসেন, জিদান রহমান, ইব্রাহিম, শাহীন এবং রাকিব খান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন ফারুক মজুমদার বলেন, অবরোধ সমর্থকদের একটি দল রাস্তায় নৈরাজ্য সৃষ্টি করছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অতর্কিত হামলার শিকার হয়। এসময় ঘটনাস্থল থেকে ৬টি ককটেল এবং বোতল ভর্তি পেট্রোল জব্দ করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় এসআই এনামুল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

RA
আরও পড়ুন