অবশেষে দেশে এসেছে আমদানি করা ডিম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

বেনাপোল (যশোর) প্রতিনিধি: দেশে এসেছে ভারত থেকে আমদানি করা ডিম। সোমবার (৬ নভেম্বর) একটি ট্রাকে করে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে এই ডিম বাংলাদেশে প্রবেশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর বেনাপোল স্থলবন্দরের দায়িত্বপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মো. রেজাউল করিম বলেন, রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় একটি ট্রাকে করে ভারত থেকে প্রথম ডিমের চালান এসেছে।

জানা গেছে, শুল্কসহ প্রতিটি ডিমের দাম পড়েছে ৭ টাকা ২৩ পয়সা। প্রথম চালানে ডিম এসেছে ৬১ হাজার ৯৫০টি। স্থলবন্দরের প্রক্রিয়া শেষে রোববার রাত ১০টার দিকে ডিমের ট্রাক বন্দর ছাড়ে।

প্রতিটি ডিমের আমদানিমূল্য পড়েছে ৫ টাকা ৪৩ পয়সা। শুল্ক ১ টাকা ৮০ পয়সা। সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় অংশের পরিবহন খরচ। তাতে মোট দাম পড়েছে ৭ টাকা ২৩ পয়সা। এরপর দেশের অংশের পরিবহন খরচসহ অন্যান্য খরচ যোগ হবে।
 

MB
আরও পড়ুন