মার্কিন যুদ্ধবিমান ধ্বংসে ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবহার 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম

চলমান সংঘাতের মধ্যে নতুন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার দাবি করেছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, এই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়, ইরানের সামরিক মুখপাত্র দাবি করেছেন যে এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমেও একই ধরনের বার্তা প্রচার করা হয়েছে।

তবে এই দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সাম্প্রতিক দিনগুলোতে ইরান একাধিকবার মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত বা লক্ষ্যবস্তু করার দাবি করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনেক ক্ষেত্রেই তা অস্বীকার করা হয়েছে।

অন্যদিকে, সাম্প্রতিক সংঘাতে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও সামনে এসেছে, এবং তা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। নিখোঁজ পাইলটকে খুঁজতে যাওয়া ব্ল্যাক হক হেলিকপ্টারও ভূপাতিত করেছে ইরান। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত