সীতাকুণ্ডে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০১:৩০ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত আটটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট জাহানাবাদ এলাকার বাসিন্দা মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৮) ও একই এলাকার মৃত মো. কাসেমের ছেলে মোহাম্মদ জুয়েল (২৯)। তাদের মধ্যে আরিফ ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোমিন তথ্য নিশ্চিত করেছেন

স্থানীয়রা জানায়, নিহত দুজন বন্ধু ছিলেন। তারা মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডে যাচ্ছিলেন। ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকা অতিক্রম করার সময় ঢাকামুখী একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ওসি মো. আবদুল মোমিন বলেন, তেলবাহী লরিটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

khk
আরও পড়ুন