নিখোঁজের ৩৩ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৮:২৩ এএম

বরগুনার পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর পর রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
   
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা নলবুনিয়া এলাকায় তাপবিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন পায়রা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুঁই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার নরহা গ্রামে বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার ঢাকা থেকে বাবার সঙ্গে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় নানা শানু মৃধার বাড়িতে বেড়াতে যায় সে। এরপর এক স্বজনের সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় পায়রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় জুঁই। ঘটনার পরপরই বরগুনা ফায়ার সার্ভিস, ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকায় মরদেহটি ভেসে ওঠে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

MU
আরও পড়ুন