বর্ণাঢ্য আয়োজনে কলাপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

এতে বক্তব্য দেন- কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু।

আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার অ্যাড. নাসির উদ্দীন।


সভায় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিএনপি। দীর্ঘ সাড়ে ৪ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত দেড়যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। আমরা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলাম। অবশেষে ২৪’র গণঅভ্যুত্থানের পর দেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে।

বক্তারা আরো বলেন, বিএনপির সামনে অবারিত সুযোগ এসেছে নিজেদের নতুন করে জনগণের সামনে উপস্থাপনের। তাই আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে নির্বাচিত করতে হবে।

এ সময় কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা ও পৌর মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ইউনিয়ন বিএনপিসহ দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

NJ
আরও পড়ুন