নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসে স্থানীয়দের প্রতিরোধের মুখে পালিয়েছে তুহিন নামের এক ব্যক্তি।
 
ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিনসহ  ৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
 
মঙ্গলবার (৯ জুন) বিকেলে গোপালপুর ইউনিয়নের বেতুয়াবাগ বাজার থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে উপজেলার বেতুয়াগাব বাজারে বাবুলের দোকানের সামনে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে গুলি করার উদ্দেশ্যে আসে তুহিন। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তুহিনকে আটকের চেষ্টা করলে তার সাথে লোকজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে অস্ত্র রেখে দৌড়ে পালিয়ে যায় তুহিন।
খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করে।
 
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে তুহিন স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে আঘাতের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে বেতুয়াবাগ বাজারে আসে। কিন্তু স্থানীয়দের তোপের মুখে সে পালাতে বাধ্য হয়েছে। পালিয়ে যাওয়া অস্ত্রধারী তুহিনকে গ্রেফতার ও তার কাছ থেকে পাওয়া অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে।
MCH
আরও পড়ুন