ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ধন মিয়া (৭০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সোলায়মান মিয়ার ছেলে। দীর্ঘদিন যাবত তিনি শিবপুর বাজারে সবজি বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি শিবপুর বাজারে সবজি বিক্রি করতে যান৷ বিক্রি শেষে দুপুরে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় পৌঁছালে বিপরীত দিক মীরপুর থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে তিনিসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনিকে মৃত ঘোষণা করেন এবং বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেন৷ পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আহত অটোরিকশা চালক মনির হোসেন জানান, দুর্ঘটনায় তিনি নামের এক যাত্রী মারা গেছে। এছাড়া দুলাল মিয়া নামে আরেক যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা উদ্ধার করেছে৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৩৫ পরিবার পেলো অনুদান
বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেলো প্রবাসী যুবকের