রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার বন্ধ

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

টানা ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাঙামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি পাঠদান বৃহস্পতিবারের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় জানিয়েছে, টানা বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিশেষ করে বরকল, জুরাছড়ি, লংগদু, বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াতের পথে কর্ণফুলী হ্রদ এবং বিভিন্ন পাহাড়ি ছড়া অতিক্রম করতে গিয়ে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি জেলার অনেক বিদ্যালয় প্রাঙ্গণে বৃষ্টির পানি জমে গেছে এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার এ নির্দেশনা জারি করা হয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

AHA
আরও পড়ুন