রাঙামাটিতে অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লাভলী চাকমা (৩৫), খোকন (২৮), সুরুঞ্জন চাকমা (৪৫), মোশন চাকমা (২৫), ধন বিকাশ চাকমা (২১), শতক চাকমা (২০), মো. জসিম উদ্দিন (৩২), রাশেদ মিয়া (৪০), টিস্যু চৌধুরী (৩২), মো. জসীম (৩৫) ও মো. বাপ্পি ইসলাম (৩২) ও মো. উজ্জ্বল (৪৫)।
পুলিশ জানায়, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারি ও একজন মাদকসেবীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
ব্রিজ থেকে নারীর নদীতে ঝাঁপ, বাঁচালেন কনস্টেবল
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার