ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে অভিযান চালিয়ে ট্রেনে যাত্রীবেশে ছিনতাই করেন, এমন ১১জন নারী ছিনতাইকারী সদস্যকে আটক করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।
আজ শুক্রবার (১০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়েস্টেশনের প্লাটফর্মে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত নারীরা হলেন ,সেলিনা (৩৫), সাফিয়া(৩০), সুলেমা(৬২), আবুনী(৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা(৪৫), সাথি আক্তার(২৩), আখি আক্তার(২৩), রাহালা (৫০) ও সুজনা আক্তার (৩৫) তাদের সকলের বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো: শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে স্টেশনের দুই প্লাটফর্মেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাইকারী চক্রের ১১ জন নারী সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চলেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টাঙ্গাইল মেডিকেলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যবস্থাপনা কমিটির সভা
তালগাছ ছেড়ে নারিকেল গাছে বাবুই পাখির সংসার