ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ বন্ধ

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি জানান, লাইনচ্যুত ট্রলিটি দ্রুত উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত