হাতিয়ায় দুই কোটি ৮৮ লাখ টাকার সুপারি জব্দ, আটক ২৫

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ টন সুপারি জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে। জব্দ করা সুপারির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে হাতিয়া থানার লাল বয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি করে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে আটক করা হয় ২৫ জনকে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও জানান, জব্দ করা সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত