চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

চাঁদপুরের কচুয়ায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- খাদিজা (৩০), মাহমুদুল (৩৫) এবং শিউলি আক্তার (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, সকাল সাড়ে আটটার দিকে খাদিজা (দগ্ধ ৩৫ শতাংশ), মাহমুদুল (দগ্ধ ৪ শতাংশ) এবং শিউলি আক্তারকে (দগ্ধ ২ শতাংশ) দগ্ধ অবস্থায় নিয়ে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে আসা হয়েছে। পরে তাদের বার্ন ইনস্টিটিউটের অরেঞ্জ ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে খাদিজা আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

SN
আরও পড়ুন