নানাখী মডেল স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়নস্থ নানাখী মডেল স্কুলে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ও নানাখী মডেল স্কুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান শান্ত। 

এ সময় প্রধান অতিথি মশিউর রহমান শান্ত বলেন, তৎকালীন আ.লীগ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রের মেধা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল। বর্তমান সরকার এ শিক্ষা ক্ষেত্রকে সঠিক মাত্রায় পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।  
এ ধারাবাহিকতায় মেধার মূল্যায়ন করতে এবং মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে আমরা আজ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করছি। 

এতে, উদ্বোধক ছিলেন গ্রাম বাংলা টিউবস এর চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক।

এ সময় সাদীপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নানাখী মডেল স্কুলের সভাপতি আবু হামযা মো. সা'আদ, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান, নারায়ণগঞ্জ পল্লী বিদুৎ সমিতি-১ এর গ্রাহক সমিতির সাবেক সচিব সৈয়দ বোরহান উদ্দিন হিরণ, ব্যারিষ্টার রাবিয়া ভূঁইয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. ইকরাম হোসেন ও অত্র নানাখী মডেল স্কুলের শিক্ষক সহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শত শত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

AHA
আরও পড়ুন