ডেমরায় স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, তিনজন দগ্ধ

আপডেট : ৩১ মে ২০২৬, ১০:৪১ পিএম

ডেমরার একটি স্টিল মিল কারখানায় বয়লার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন সাব্বির হোসেন(২৪), তোফাজ্জল হোসেন(৪৮) ও মাজেদ হোসেন(৫২)।

রোববার (৩১ মে) সকাল ১০ টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার বাঁশেরপুল এলাকায় জহির স্টিল মিলে এ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই কারখানায় স্টিল তৈরী করছিলেন তারা। এসময় স্টিলের গরম লোহা তাদের বুকে পেটে ছিটকে পড়ে। এতে তিনজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটিতে থাকা টিম লিডার শফিক। তবে তারা এ ব্যাপারে তারাও শুনেছেন কিন্তু এখনো কেউ তাদেরকে তথ্য জানাতে কল করেনি।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি শফিকুল ইসলাম খবর সংযোগকে বলেন, আজ সকাল ১০ টার দিকে জহির স্টিল মিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তিন জন দগ্ধ হয়েছে। 

খবর পাবার পর স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

AS
আরও পড়ুন