লেকে গোসল করতে নেমে এক পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে গিয়ে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়। পরে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মো. রাশেদুজ্জামান (২২) ও তার শ্যালক মো. গালিব (১৮) ও গালিবের বোন মোসা. সুরাইয়া (১২)। তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাদের দেখা না পেয়ে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান।

MCH/AHA
আরও পড়ুন