টঙ্গীর আলোচিত ছিনতাইকারী চাপাতি কামাল ও জাহিদ গ্রেপ্তার

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম
গাজীপুরের টঙ্গীর আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত চাপাতি কামাল ও জাহিদ দেওয়ানকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।বৃহস্পতিবার রাতে টঙ্গীর গাজীপুরা কাজী বাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
শুক্রবার (১০ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহিদ দেওয়ান (২৬) টঙ্গীর এরশাদনগর ৩নল ব্লক এলাকার জয়নাল দেওয়ান ছেলে ও অপর আসামি কামাল হোসেন উরফে চাপাতি কামাল (২৮) গাজীপুরা কাজী বাড়ি এলাকার খলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারী চালিত অটোরিকশা থামিয়ে দেশীয় ধারালো অস্ত্রের মূখে ছিনতাই করে কামাল, জাহিদ, সোহাগসহ কয়েকজন ছিনতাইকারী। এই ঘটনার একাধিক ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে।
 
পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ রাতভর গাজীপুরা কাজী বাড়ি ও এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই চিহ্নিত ছিনতাইকারী চাপাতি কামল ও জাহিদ দেওয়ানকে গ্রেপ্তার করে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যহত আছে।
MCH/AHA
আরও পড়ুন