মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক উল্লেখ করে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার বিকল্প নেই।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের রাবেয়া সিরাজ একাডেমিক ভবনের হলরুমে মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে অশালীনতা, অসহিষ্ণুতা এবং নোংরা ভাষার ব্যবহার ক্রমেই বাড়ছে। সিনিয়র-জুনিয়রের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাওয়া ও সমাজ ও রাজনীতির জন্য অশনিসংকেত। এসব নেতিবাচক প্রবণতা থেকে বেরিয়ে এসে শালীনতা, সহনশীলতা ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গডড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন এমপি। প্রধান আলোচক ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পরিচালনা পরিষদের দাতা সদস্য রাবেয়া সিরাজ।
স্মরণসভা শেষে মরহুম শাজাহান সিরাজের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত