কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের অপরাধে সালমান (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সালমান উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে। সে এলাকায় চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সালমান এলাকায় চিহ্নিত মাদকসেবী ও করবারি হিসেবে পরিচিত। তার যন্ত্রনায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। প্রেক্ষিতে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে একবছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেন।
পাকুন্দিয়া থানা পুলিশ এতে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করেছেন।
ট্যালেন্টপুলে বৃত্তি পেলো শিক্ষক দম্পতির যমজ তিন মেয়ে
বিপৎসীমার ওপর তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত