এইচএসসি পরীক্ষা শেষ হতে না হতে সাভারে মন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে সাভারের পাকিজা বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের আরিচামুখী লেনে এ অবরোধ শুরু হয়।
দুপুর আড়াইটার দিকে লেন পরিবর্তন মহাসড়কের ঢাকামুখী লেনে অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তির কথা চিন্তা করে লেন পরিবর্তন করে অবরোধ করে রাখেন। ৩টার দিকে মহাসড়ক থেকে সরে যান তারা।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করে পরীক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানান। পরে ভোগান্তির কথা চিন্তা করে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছেড়ে দেন।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম জানান, শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ
তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ায় ধান-চাল সংগ্রহে ধীরগতি : খাদ্যগুদামগুলোতে জায়গা সংকট