মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৭:১২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯ টার দিকে বালুয়াকান্দি এলাকার কুমিল্লামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মোঃ জিল্লুর মিয়া (৪৪) উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হাজী অহিদ মিয়ার ছেলে। তিনি পুলিশ সদস্য টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি কর্মস্থলে থেকে নিজ গ্রাম রসুলপুর ফিরছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লামুখী লেনের বালুয়াকান্দি ভুঁইয়া পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন বলেন, নিহত ব্যক্তি একজন পুলিশ সদস্য। তার মরদেহ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। ঘাতক গাড়ি শনাক্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

NJ
আরও পড়ুন