চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ১১ জনকে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৩ জন নারী। ভোরে বিজিবির টহলদল এদেরকে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় আছে তা জানা যায়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাজুড়ে ১১৩ কি.মি. সীমান্ত এলাকা আর ঝিনইদহের মহেশপুর-৫৮ বিজিবির অধীন চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৭০ কি.মি. ও চুয়াডাঙ্গা জেলার ৩৪ দশমিক ৫ কি.মি. সীমান্ত এলাকা রয়েছে।
সিংড়ায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
টঙ্গীতে ফ্লাইওভারে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত