ঝিনাইদহে ১০৩ মসজিদে ডিজিটাল ঘড়ি প্রদান

আপডেট : ১৯ জুন ২০২৬, ১০:১০ পিএম
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ১০৩টি মসজিদে ডিজিটাল ঘড়ি প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেছে শের আলী ফাউন্ডেশন। শুক্রবার (১৯ জুন) উপজেলার শীতলী পূর্বপাড়া জামে মসজিদে গোল্ডেন এগ্রফিট লিমিটেডের অর্থায়নে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন এগ্রফিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জাহিদ হাসান। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজাহান শিপন। এছাড়া উপস্থিত ছিলেন শীতলী পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম, হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দবির হোসেন, প্রফেসর দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকার মোট ১০৩টি মসজিদে পর্যায়ক্রমে ডিজিটাল ঘড়ি বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে নামাজের সময়সূচি নির্ধারণ ও মুসল্লিদের সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মসজিদ কর্তৃপক্ষ শের আলী ফাউন্ডেশন ও গোল্ডেন এগ্রফিট লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
MCH/AHA
আরও পড়ুন