সাতক্ষীরা জেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক একটি তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে সাতক্ষীরা ম্যানগ্রোভ সেন্টারে এই কর্মশালাটি শুরু হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন পিআইবি-এর সিনিয়র প্রশিক্ষক মো. শাহিনুর রহমান শাহিন এবং মোহাম্মদ তাওসিফ আকবর।
উদ্বোধনী বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সাংবাদিকতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হয়ে ওঠার কোনো বিকল্প নেই।
আয়োজক সূত্রে জানা গেছে, এই তিনদিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল এবং সংবাদ পরিবেশনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর বাস্তবমুখী ও হাতে-কলমে ধারণা লাভ করবেন।
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় সন্তানকে ত্যাগের ঘোষণা বাবার
নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত