শৈলকূপায় কৃষকের ফলন্ত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের গোকুলনগর গ্রামে এক কৃষকের ৩৩ শতক জমির ফলন্ত লাউক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কৃষক আলমগীর হোসেন জমিতে গিয়ে দেখেন, রাতের আঁধারে কে বা কারা তার লাউক্ষেতের সব গাছের গোড়া কেটে দিয়েছে। আলমগীর হোসেন গোকুলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন জানান, সকালে জমিতে এসে দেখেন তার সব লাউগাছের গোড়া কাটা। তিনি বলেন, ‘একদিন পরপর ৪ থেকে ৫ হাজার টাকার লাউ বিক্রি করতাম। এখন দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। গত বছরও একই জমির লাউগাছ কেটে দেওয়া হয়েছিল। এবারও একই ঘটনা ঘটল।’
কেটে দেওয়া লাই গাছের কান্ড
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘গত বছরও এই জমির লাউক্ষেত কেটে দেওয়া হয়েছিল। এবারও রাতের আঁধারে দুর্বৃত্তরা ক্ষেতের সব লাউগাছ কেটে দিয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।’
লাউ গাছের কান্ড কেটে ফেলায় মরে যাচ্ছে গাছ
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘লাউক্ষেত কেটে দেওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত কৃষক দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত