চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত খানখানাবাদ ইউনিয়নে লাভ শেয়ার বিডির সহযোগিতায় ও বিএনপি নেতা মফিজুর রহমান আশিকের ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ছনুয়া ইউনিয়নের মাদ্রাসার টেক ও খানখানাবাদ বি বি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। পরে বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
লাভ শেয়ার বিডির পক্ষ থেকে জানানো হয়, বাঁশখালীর বানভাসি মানুষদের জন্য চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু ও স্যালাইনসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের কাজ করবে লাভ শেয়ার বিডি।
বিএনপি নেতা মফিজুর রহমান আশিক বলেন, 'বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর মানুষের জন্য রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে লাভ শেয়ার বিডির ক্ষুদ্র এই উপহার। সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে লাভ শেয়ার বিডি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ্, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে লাভ শেয়ার বিডির পক্ষ থেকে কাজ করা হবে।'
এ সময় ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল নেতা জালাল উদ্দিন প্রমুখ।
শহীদ রুদ্র সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁতী দলের শ্রদ্ধাঞ্জলি
১১ দলীয় জোটের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু