নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে পরিকল্পিত ভাবে খুন করার অভিযোগ পাওয়া গেছে। খুনের শিকার আলিনুর ফকির পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ১০টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রমজান মাসে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আমিনুর ফকির। পাওনা টাকা মাস খানেকের মধ্যে ফেরত দেয়ার কথা থাকে। কিন্তু রাজিব ধারের টাকা না দিয়ে নানা তালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। এরই ধারাবাহিকতায় রাজিব শেখ টাকা দেয়ার কথা বলে শনিবার রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাকে নেন আমিনুরকে। আমিনুর তার ভাই আলিনুরকে নিয়ে সেখানে হাজির হন। সেখানে গেলে রাজিব ও তার সাথে থাকা লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে নানা ধরনের আপত্তিকর কথা বলে আলিনুর ও আমিনুর অপমান ও উত্তেজিত করতে থাকে। এর এক পর্যায়ে রাজিব পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীদের নিয়ে আলিনুর ও আমিনুরের উপর হামলা চালায়। রাজিব ও তার সহযোগীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আলিনুর গুরুতর রক্তাক্ত জখম হয়। মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা আলিনুরের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা আলিনুর ও আমিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. স্মিথ মিয়া তাদের চিকিৎসা দিতে গিয়ে আলিনুরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। খুনিদের গ্রেফতার পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশের মানুষের স্বভাব খারাপ বই নিয়ে ফেরত দেন না : শাওন
নুহাশপল্লীতে অশ্রু ও ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ