মহেশপুরে খালে ভাসছিলো বৃদ্ধের মরদেহ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম

ঝিনাইদহের মহেশপুরে একটি খাল থেকে আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার ভবনগর গ্রামের ‘ভাঙনের খাল’ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন পাশের স্বরূপপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ভবনগর খালের সেতুর নিচে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে তাঁরা পুলিশকে খবর দেন। পরে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে স্থানীয়দের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মহেশপুর থানার পুলিশ জানায়, সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আবুল হোসেন। খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত