ঝিনাইদহে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় ১১৩ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (৩ আগস্ট) দুপুরে পৌর এলাকার বড়বামনদহ গ্রামে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. মামুন ও তার স্ত্রী।

স্থানীয়রা জানান, মামুন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন। ওই দিন দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ১১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী তাদের আটক রেখে কোটচাঁদপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ইয়াবাসহ অভিযুক্ত দম্পতিকে থানায় নিয়ে যায়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন মাতুব্বর জানান, আটককৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে অভিযান জোরদার করা হবে এবং এই ঘটনার সঙ্গে অন্য কারো কোনো সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

MU/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত