ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৫ আগস্ট) ভোররাতে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন নায়েব আলী জোয়ার্দার। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি বিশেষ দল শনিবার ভোররাতে তার আরাপপুরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, নায়েব আলী জোয়ার্দারের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আদালত শুনানি শেষে দুপুরে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, নায়েব আলী জোয়ার্দার ২০২৪ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

MCH
আরও পড়ুন