মহেশপুরে ভারতীয় ডিএনএ টেস্ট কিটসহ কীটনাশক উদ্ধার

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডিএনএ টেস্ট কিট ও কীটনাশক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। উদ্ধার করা ডিএনএ টেস্ট কিটের আনুমানিক মূল্য ৬৭ লাখ ২১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৬/৬-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিন্টু মিয়ার আমবাগানে অভিযান চালানো হয়। 

হাবিলদার মো. আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন অবস্থায় ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৪৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গণি মিয়ার লাউ বাগানের উত্তর-পূর্ব কোণে অভিযান চালায় বিজিবি। নায়েব সুবেদার মো. শরীফউদ্দীনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামীবিহীন অবস্থায় ৩৪ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

MCH
আরও পড়ুন