ঝিনাইদহে ড্রাগন বাজার রেজিস্ট্রেশনের দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৬:৪৪ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ড্রাগন বাজার সরকারিভাবে রেজিস্ট্রেশনের দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাজারটি ঘিরে চলা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে গৌরীনাথপুর বাজারে স্থানীয় আড়তদার ও কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ব্যানার ও ফেস্টুন হাতে কৃষক, আড়তদার, ব্যবসায়ী ও বাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গৌরীনাথপুর ড্রাগন বাজারটি স্থানীয় কৃষকদের উৎপাদিত ড্রাগন ফল বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বাজারকে সরকারিভাবে দ্রুত রেজিস্ট্রেশনের আওতায় আনা হলে কৃষক ও ব্যবসায়ীরা আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বাজারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা বন্ধের দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন গৌরীনাথপুর বাজারের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মাস্টার ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে দ্রুত গৌরীনাথপুর ড্রাগন বাজারের সরকারি রেজিস্ট্রেশন সম্পন্ন করার পাশাপাশি বাজার নিয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক বক্তব্য বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

MCH
আরও পড়ুন