নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

নড়াইল সদর উপজেলায় ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাজু শেখ (৩৬) এবং রিক্তা খাতুন (৩০)। মো. রাজু শেখ কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে এবং রিক্তা খানম সমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্যার মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রোববার বিকেলের দিকে নড়াইল সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের নাজিম ফকিরের বাড়িতে অভিযান চালায় ডিএনসি সদস্যরা। ওই বাড়িতে ভাড়া থাকতেন আসামি রাজু শেখ ও রিক্তা খানম। এসময় তাদের হেফাজতে নিয়ে ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা জব্দ করে ডিএনসি সদস্যরা। এছাড়া মাদক বিক্রির নগদ সাত হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দের পর তাদের গ্রেপ্তার করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

এমইউ
আরও পড়ুন