পশুর নদীতে মিশে গেছে খুলনার বানিশান্তা যৌনপল্লী

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:১১ পিএম

খুলনার বানিশান্তা যৌনপল্লীর ঘরগুলোর দুপাশের রাস্তা ভেঙ্গে মিশে গেছে পশুর নদীতে। এখানকার যৌন কর্মীরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। 

দাকোপ উপজেলার পশুর নদীর কুল ঘেষা মোংলার একমাত্র যৌনপল্লী বানিশান্তা পতিতা পল্লী। এ পল্লীর বেশির ভাগ যৌনকর্মী মধ্যবয়সী ও বৃদ্ধ। 

চোখের সামনে মাথা গোঁজার ঠাঁই বিলীন হতে দেখেও তারা কেউ কোথায় যায়নি। সোমবার (২৭ মে) দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবকরা বানীশান্তা ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে তাদের আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছেন। তারা এখন আশ্রয়কেন্দ্রে নিরাপদে আছেন। কিন্তু যারা ঘরবাড়ির জন্য আশ্রয়কেন্দ্রে যাননি তারা এই মুহুর্তে বিপাকে পড়েছেন।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য খুলনার ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে ১ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছেন। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

NC/AST
আরও পড়ুন