চুয়াডাঙ্গায় ৫ কেজি স্বর্ণসহ তিন পাচারকারী আটক

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর-মহেশপুর সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৪ কোটি ৮৫ লাখ ৮১  টাকা মূল্যের ৫ কেজি ১৪ দশমিক ৫৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। 

বুধবার (১৭ জুলাই) ভোরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)এর মহেশপুর ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কান্তি পালের ছেলে তপু পাল (৩৭), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাইজাইল গ্রামের মহাদেব
চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী (৪২) ও একই জেলার সারুটিয়া গ্রামের মরহুম গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহ মো. আজিজুস শহীদ বুধবার বেলা ১১টার দিকে মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের ফতেপুর শিশুতলা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওই বাসের ৩ সন্দেহভাজন যাত্রীকে নামিয়ে নেয়া হয়। পরবর্তীতে তাদের শরীর তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় প্রত্যেকের নিকট থেকে ৪টি করে মোট ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫ কেজি ১৪.৫৯ গ্রাম এবং বাজার মূল্য ৪ কোটি ৮৫ লাখ ৮১ হাজার টাকা। স্বর্ণের বার গুলো শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজেদের কাছে রাখার অপরাধে তাদের
আটক করা হয়। 

আটক ৩ ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং স্বর্ণের বার গুলো পরীক্ষা শেষে ঝিনাইদহ ট্রেজারি কার্যালয়ে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

AHA/WA
আরও পড়ুন
সর্বশেষপঠিত