বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম

জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশের ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করা হবে।

এমইউ
আরও পড়ুন