জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার।

গ্রেপ্তার রবিউল হাসান সোহাগ রশিদপুর চৌরাস্তা এলাকার আলতাফ আলী মেম্বারের ছেলে। তিনি রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে স্থানীয়ভাবে পরিচিত।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সোহাগকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

ওসি মো. শাহিনুর রহমান তালুকদার বলেন, গ্রেপ্তার ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের বিষয়ে পুলিশ অবগত নয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত