খুলনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম

খুলনা-মোংলা মহাসড়কের গুনাইব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ১২ জন নিহতের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালের দিকে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে ৪ জনের মরদেহ আছে। এখনও কারও পরিচয় জানা যায়নি। 

হতাহতরা সবাই মোংলা পৌর এলাকায় ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
 
এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাদের মেডিকেলের জরুরি বিভাগে ৮ জনের মরদেহ রয়েছে। আর গুরুতর আহত ৩ জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।
 
রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রয়েছে। বাকিগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

AHA
আরও পড়ুন