চাঁপাইনবাবগঞ্জের সব আসনে জামায়াতের জয়

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে জয় পেয়েছেন জায়ামাতের প্রার্থীরা। এর মধ্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ হারুনকে হারিয়ে জয় তুলে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া বেসরকারি ফল অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬১৩ ভোট। ধানের শীষ প্রতীকে হারুনুর রশীদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী জয়ী হয়েছেন। ১৫৯টি কেন্দ্রে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৮৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭১৯ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ২৯ হাজার ১৫৭।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৮৪টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লাখ ৫৪ হাজার ৫৩২ ভোট। ভোটের ব্যবধান প্রায় ১৪ হাজার ৯৯৩।

JMR
আরও পড়ুন