উন্নয়নমূলক কাজ, নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আগামীকাল শনিবার (১৬ মে) নাটোরের বড়াইগ্রাম ও বাঘা এবং রাজশাহীর বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিশেষ করে নাটোরের বড়াইগ্রামে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকার ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রের নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনে ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতায় বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লোডশেড কার্যকর হবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে লাইনের পাশের গাছের ডালপালা কাটা হবে। এ জন্য শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায়।
অন্যদিকে বাঘা ৩৩ কেভি লাইনে জরুরি উন্নয়ন কাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাঘা জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হতে পারে।
ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়