সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও গাছের চারা বিতরণ

আপডেট : ২৮ জুন ২০২৬, ০১:১৫ পিএম
নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৮৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। 
 
রবিবার (২৮ জুন) সকালে ৯টায় উপজেলা কৃষি হল রুমে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। 
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকতা খন্দকার ফরিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল,ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, সরকারি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে আয়োজিত এই কর্মসূচিতে ৫ হাজার জন কৃষকের প্রত্যেককে ৩৩ শতক জমির জন্য ৫ কেজি উফশী রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
এছাড়া ৮২০ জন কৃষকের মাঝে ৪ হাজার ১০০টি বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা, বাঁশের খুঁটি ও ৪০ কেজি করে জৈব সার এবং ৫০ জন কৃষকের মাঝে ২৫০টি লেবু গাছের চারা ও ৮ কেজি করে জৈব সার বিতরণ করা হচ্ছে।
MCH/SN
আরও পড়ুন