জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার পারুলিয়া জগন্নাথ মন্দির প্রাঙ্গন থেকে রথ নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে এসে শেষ হয়।

ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথযাত্রা করানো হয়। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হওয়া এ রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে।
হিন্দু ধর্ম মতে, রথে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য রথযাত্রার মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। শাস্ত্র মতে, রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। রথ টানার সময় বাঁ পাশে একদল, ডান পাশে একদল, সামনে একদল এবং পেছনের দিকে একদল এবং শ্রী চৈতন্য মহাপ্রভু মাঝখানে থাকেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ও নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন
ধর্মাবলম্বীরা।
MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত