তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তাড়াশের বারোয়ারী বটতলা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর। পুলিশ জানায়, ২৪ জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে সাংবাদিক মৃণাল সরকার মিলুর পরিবারের পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ষড়যন্ত্র করে তাকে মামলায় ফাঁসানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে একজন পেশাদার সাংবাদিক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন।

ওসি ইমাম জাফর গণমাধ্যমকর্মীদের জানান, গ্রেপ্তারি পরোয়ানামূলে সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত