সিরাজগঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে পুড়লো ৭ দোকান

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ী।
 
সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার নিমগাছী বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে চারটি ফলের দোকান, একটি ফার্মেসি, একটি স্বর্ণের দোকান ও একটি মুদি দোকান পুড়ে গেছে।
 
ওষুধ ব্যবসায়ী ছোলেমান হোসেন বলেন, হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টা ২০ মিনিটে খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রায়গঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই চারটি ফলের দোকান, একটি ফার্মেসি, একটি স্বর্ণ ও একটি মুদি দোকান পুড়ে যায়।
 
তাড়াশ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুহাম্মদ মঞ্জুরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৭টি দোকানে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এমইউ
আরও পড়ুন