গাইবান্ধায় ব্যাটারিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। নিহত অটোচালকের নাম ফেরদাউস মিয়া (৫০)। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গা গ্রামের তারা মিয়ার ছেলে। এছাড়াও আহত ওই নারীর নাম শাপলা বেগম (৩০) বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের বুড়িরঘর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে আসা গাইবান্ধাগামী অরিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুর ১২টার দিকে বুড়িরঘর নামক স্থানে এসে বিপরীত দিকে যাওয়া অটোরিকশটির পেছনের অংশে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোচালকের মৃত্যু হয়। একই সাথে ওই নারী আহত হন। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোচালকের মৃত্যু হয়েছে। এক নারী আহত হয়েছেন। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।
নড়াইলে সুবিধাবঞ্চিত এক পরিবারের জন্য আবাবিল সমাজকল্যাণ সংস্থার টিউবওয়েল স্থাপন